(ক) সরকারের নিকট কোন দাবি প্রাপ্য হইবার ৬ মাসের মধ্যে উত্থাপিত না হইলে তাহা একাউন্টেন্ট জেনারেলের অনুমোদন ব্যতীতই পরিশোধ করা যাইতে পারে না। অবশ্য সামান্য ৫ টাকা অথবা তার কম পরিমাণের দাবির ক্ষেত্রে একাউন্টেন্ট জেনারেল কর্তৃক প্রিঅডিট কেবল তখন প্রয়োজন হইবে যখন তাহা প্রাপ্য হইবার এক বৃৎসরের মধ্যে উত্থাপিত না হয়। (খ) সেই সকল বেতন ভাতা অথবা ইনক্রিমেন্টের বকেয়া এক বৎসরেরও বেশি সময় স্থগিত আছে। একাউন্টেন্ট জেনারেল কর্তৃপক্ষের বিশেষ আদেশ ব্যতীত তাহার। তদন্ত করিতে পারেন যে,দাবি মূল বিলে অন্তর্ভুক্ত হয় নাই তাহা অডিটে পাস হইবে না যতক্ষণ না এই বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়। ডিআইজি ও সুপারগণ…