(ক) সকল দাবি দ্রুত উপস্থাপন করা উচিত। বিলম্বিত পেমেন্ট শুধু অনিয়ম ও অসুবিধার সৃষ্টি করে না বরং আউটের যথার্থতা ক্ষুন্ন হওয়া এবং জালিয়াতির সুযোগ করিয়া দেয় বিধায় অত্যন্ত আপত্তিকর। (খ) বকেয়া বেতন সাধারণ মাসিক বিলে তোলা যাইবে না। কোথায় খরচ বাদ দেওয়া হইয়াছে অথবা স্থগিত রাখা হইয়াছে অথবা কর্তন করিয়া কোথায় ফেরত দেওয়া হইয়াছে অথবা নূতন ভাতা মঞ্জুর করিয়া সরকারের বিলের আদেশ থাকিলে এই সবের প্রসঙ্গ উল্লেখসহ একটি পৃথক বিলে বেতন ভাতা তুলিতে হইবে। এই ধরনের বিল যেকোন সময়ে দাখিল করা যাইবে। যেই সকল অফিসারের বকেয়া বেতন তোলা হইয়াছে তাহাদের নাম বিলে দেখাইতে হইবে। (গ) পূর্ব হইতে কার্যকর প্রমোশন…