(ক) ২৩২ নং বিপি ফরমে একটি রেজিস্টার রাখিতে হইবে। মাসের সকল বেতন,সবেতন ছুটি এবং অস্থায়ী ও অন্যান্য ভাতা যাহা তোলা হয় নাই,উক্ত মাসে পদোন্নতি অথবা হ্রাসের ফলে যে পরিমাণ তোলা হইবে অথবা ফেরত দেওয়া হইবে। বেতন বিল জমা করিবার পরে যাহার আদেশ দেওয়া হইয়াছে এবং সকল বেতন ভাতা যাহা শর্ট ড্রয়াল অথবা নগদে ট্রেজারিতে ফেরত দেওয়া হইয়াছে তাহা উক্ত রেজিস্টারে এন্ট্রি করিতে হইবে। অতিরিক্ত ছুটি ও ছুটি ব্যতীত অনুপস্থিতি ব্যতীত রেজিস্টারের ভবিষ্যতে পরিশোধ্য বেতন ভ্রাতার সঠিক বিবরণ দিতে হইবে। যাহা পে-বিল ফরমে ২,৩,৪ ও ৫ নং কলামে যথাক্রমে দেখানো হইয়াছে। বৎসরের শেষে অপরিশোধিত বেতন ভাতা পরবর্তী বৎসরের রেজিস্টারে…