ফেরত পাওয়া একুইটেন্স রোল প্রতিমাসে সংক্ষিপ্ত রোলসহ একটি বাণ্ডিলে রাখিতে হইবে। প্রত্যেক ফাণ্ডের ডকেট দিয়া বালি একটি সারলিপি (ডকেট) দিয়া মুড়িয়া দিতে হইবে এবং ইহার উপর সুপার অথবা গেজেটেড অফিসার স্বাক্ষর করিবেন। স্বারকলিপিতে বেতন তোলার তারিখ এবং একুইটেন্স রোল ফেরত পাইবার তারিখের উল্লেখ থাকিবে। ডকেটে একাউন্টেন্ট এবং এই উদ্দেশ্যে সুপার নিযুক্ত একজন কেরানী স্বাক্ষর করিবেন। একুইটেন্স রোলে সম্পূরক বেতন বিলের পেমেন্ট ও রিসিট থাকিলে তাহা সংক্ষিপ্ত রোলে তুলিয়া সংশ্লিষ্ট মাসিক বাণ্ডিলে রাখিতে হইবে। টীকাঃ প্রেরকের নিকট হইতে মানি অর্ডারের প্রাপ্তি রসিদ না পাইলে পোস্টমাস্টারের দেওয়া পেমেন্ট…