প্রত্যেকটি আমলযোগ্য অপরাধ রিপোর্ট করা ও নথিভুক্ত করা হইতেছে ইহা দেখা প্রত্যেক পুলিশ অফিসারের দায়িত্ব । পুলিশ তুচ্ছ ঘটনার তদন্ত পরিহার করিয়া এবং ফৌজদারী কাৰ্যবিধির ১৫.৭ ধারার অধীনে ক্ষমতা ব্যাপকভাবে ব্যবহার করিয়া তথ্য সরবরাহ করিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করিতে পারেন। সম্পত্তির বিরুদ্ধে অপরাধের ঘটনা, এমনকি অনুরূপ অপরাধ ঘটাইবার জন্য চেষ্টা করিবার ঘটনাও যদি গোপন থাকে তাহা হইলে খারাপ চরিত্রের লোকদের গতিবিধি জানিবার সুযোগ হইতেও পুলিশকে বঞ্চিত হইতে হয়। অতএব তদন্ত বহির্ভুত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাইবার মধ্যে ভয়ের কিছু নাই, যদি অনুসন্ধানকারী অফিসারগণ সন্তুষ্ট হন যে, অপরাধকে ছোট করিয়া দেখা হইতেছে।…