রেমিটেন্স ট্রান্সফার রিসিট এবং ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অধঃস্তনদের পাওনা পরিশোধের ব্যাপারে দেখুন সিভিল একাউন্টেন্ট কোডের ১৭০(১) এবং ১৬৮ অনুচ্ছেদ। রেমিটেন্স ট্রান্সফার রিসিটের মাধ্যমে পরিশোধের জন্য তোলা বিল এইভাবে অনুমোদিত হইতে হইবেঃ “রেমিটেন্স ট্রান্সফার রিসিটে হস্তান্তরের মাধ্যমে অর্থ পাইলাম অথবা” “নগদ টাকা ........ পাইলাম এবং টাকা ...... রেমিটেন্স ট্রান্সফার রিসিটে হস্তান্তর করিলাম। এইভাবে সমগ্র বা আংশিক পরিমাণ রেমিটেন্স ট্রান্সফার রিসিটের মাধ্যমে পরিশোধ সম্মতি দেওয়া হয়। ইহার সহিত রেমিটেন্স ট্রান্সফার রিসিট ইস্যুর জন্য আবেদনপত্র যথাযথভাবে পূরণ করিয়া দিতে হইবে। 1199. For payment of…