একাউন্টেন্ট অবন্টিত সকল বেতন ও ক্ষতিপূরণ ভাতা দৈনিক ক্যাশ বুকে তুলিবেন এবং এসকর্টর ভারপ্রাপ্ত অফিসারকে একটি প্রসিদ দিবেন। হেডক্লার্ক একজন গেজেটেড অফিসারের উপস্থিতিতে পরবর্তী পেমেন্ট দিবেন। এবং ঐ অফিসার একুইনটেন্স রোলে সত্যায়িত করিবেন। গেজেটেড অফিসার না থাকিলে এ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অথবা তাহার নিচের পদের অফিসারকে হেডক্লার্ক নিজেই রোলে স্বাক্ষর করিয়া পাওনা পরিশোধ করিবেন। এই কাজে হেডক্লার্ককে সাহায্য করিবার জন্য একাউন্টেন্ট প্রতি শনিবার সুপার অফিসে পাওনাদার অফিসারদের তালিকাসহ। একজন সশস্ত্র ইন্সপেক্টর দিবেন। সশস্ত্র ইন্সপেক্টর প্রতিদিন লাইনে উপস্থিত ব্যক্তিদের রোলকলের সময় জানাইবেন…