(ক) সদর দফতরের একজন গেজেটেড অফিসারকে রিজার্ভ লাইন সদর দফতর রক্ষীদের বেতন পরিশোধ তত্ত্বাবধানের নির্দেশ দেওয়া হইবে তিনি প্রত্যেক পেমেন্ট সত্যায়িত করিবেন যেমন একুইটেন্স রোলের এন্ট্রিতে স্বাক্ষর করিয়াছেন। উক্ত দিনের মত বন্টন শেষ হইলে সশস্ত্র ইন্সপেক্টর অবিলিকৃত অর্থ সুপার অফিসে ফেরত দিবেন এবং একুইটেন্স রোলে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কের নিম্নোক্ত সার্টিফিকেট থাকিতে হইবে । “সত্যায়িত যে,আমার উপস্থিতিতে রোলভুক্ত অফিসারগণের প্রাপ্য পরিশোধ হইয়াছে নিম্নেক্তগণ ব্যতিরেকে,তাহাদের বেতনের মোট পরিমাণ টাকা ফেরত দেওয়া.......হইল।” (খ) একজন গেজেটেড অফিসার সুপার অফিসারের বেতন বন্টন এবং থানা ও সদর মহকুমার…