(ক) নির্বাহী পুলিশ সংস্থাপন ব্যতীত ২৪৩২ নং ফরমে একটি সম্মিলিত পে-বিল ও একুইটেন্স রোল রাখতে হইবে এবং সংশ্লিষ্ট প্রাপকের রসিদ অফিস কপিতে লইতে হইবে। নির্বাহী পুলিশ সংস্থাপনের পে-বিল ২৪৩৪ নং ফরমে প্রস্তুত করিতে হইবে এবং তাহাদের জন্য একটি পৃথক একুইটেন্স রোল ৫২১১ নং ফরমে (২৩০ নং বিপি ফরমে) রাখিতে হইবে। (খ) বিলের জন্য তিনিটি ফাইল রাখিতে হইবে যথাঃ (১) বেতন,(২) ভ্রমণ ভাতা ও (৩) বিবিধ ইহাতে থাকিবে । জেনারেল প্রভিডেন্ট ফান্ড তোলা,আবগারি পুরস্কার,গৃহনির্মাণ অগ্রিম,পুলিশ অফিসারদের সরঞ্জামের জন্য অগ্রিম,ম্যাজিস্ট্রেটের সরবরাহকৃত কম্বলের জন্য বিল ইত্যাদি। (গ) প্রত্যেক মাসের শেষে,এই সকল ডুপ্লিকেট বিলের কপি…