(ক) সংক্ষিপ্ত একুইটেন্স রোল যাচাই করা হইলেই একাউন্টেন্ট বিধিবদ্ধ নির্দেশ কড়াকড়িভাবে অনুসরণ করিয়া নির্ধারিত ফরমে বেতন বিল প্ৰস্তুত করিবেন। এই নির্দেশ রহিয়াছে ট্রেজারী রুলের আওতায় প্রণীত ৮৯-৯৬ সাবসিডিয়ারি বিধিতে এবং ১২০১ ও ১২০৮ বিধিতে আরোপিত সীমাসাপেক্ষে ফরমের উপরে মুদ্রিত নির্দেশাবলী। যেইখানে উপজেলা ট্রেজারি আছে, সেইখানে উপজেলা বাহিনীর বেতন সুপার স্বাক্ষরিত বিলের মাধ্যমে প্রদান করা হইবে। সুতরাং সদর ট্রেজারি হইতে যেই অর্থ দেওয়া হইবে তাহার বিল প্রত্যেক মহকুমা ট্রেজারি হইতে যাহা প্রদান করা হবে সেই বিল হইতে আলাদাভাবে প্রস্তুত করিতে হইবে,কিন্তু যেই সকল জেলা ক্যাশ অর্ডারের মাধ্যমে মহকুমা…