(ক) পুলিশ হাসপাতালে রোগীদের জন্য সরবরাহকৃত পথ্যের মূল্যের সংক্ষিপ্ত বিবরণ বি ফর্মে (১৯৮ নং বিপি ফরম) এবং সেই সহিত সাব-এ্যাসিস্ট্যান্ট সার্জন কর্তৃক যথাযথভাবে পরীক্ষিত ও সিভিল সার্জন কর্তৃক অনুমোদিত কন্ট্রাক্টর বিল সুপার অফিসে পাইবার পর রিজার্ভ অফিসার ১০৩৪ বিধি অনুসারে অবশিষ্ট কলামগুলি পূরণ করিবেন এবং হাসপাতালের রােগীদের জন্য একুইটেন্স রোল প্রস্তুত করিবেন। অতঃপর তিনি হাসপাতালের রোগীদের বেতন বিল ও পথ্য বিল প্রস্তুতের উদ্দেশ্যে কন্ট্রাক্টর বিল ও একুইটেল রোলসহ ফরমটি একাউন্টেন্টের নিকট হস্তান্তর করিবেন। (খ) ২৪৮০ নং বিপি ফরমে পথ্য বিল করিতে হইবে। ইহাতে কন্ট্রাক্টরের বিলের পরিমাণ “হাসপাতালের…