(ক) থানার ওসি প্রতিমাসের ২৭ তারিখে দ্রুততম পথে সুপার অফিসে ২৩০ নং বিপি ফরমে একটি একুইটেন্স রোল পাঠাইবেন। ইহার কেবল প্রথম তিনটি কলামে প্রত্যেক অফিসারের নাম ও পদ উল্লেখ করিতে হইবে। রিজার্ভ অফিসে গ্রেড লিস্ট এবং অন্যান্য রেজিস্টারের সহিত মিলাইয়া দেখিবার সুবিধার্থে নামগুলি পদ অনুযায়ী সাজাইতে হইবে। যদি কোন নূতন নাম উল্লেখিত হয় তবে মন্তব্যের কলামে ব্যাখ্যা দিতে হইবে। যেমন “বদলীর ফলে ..... হইতে আগত”। (খ) মহকুমা আদালত,ট্রেজারি, ও লক-আপের সহিত সংশ্লিষ্ট অফিসারদের একুইটেন্স রোল একইভাবে মহকুমা কোর্ট অফিসার পাঠাইবেন,রিজার্ভ লাইন ও সদর দফতর রক্ষীদের জন্য রোল দাখিল করিবেন,রিজার্ভ অফিসার এবং সুপার…