(ক) ইন্সপেক্টরসহ ননগেজেটেড সংস্থাপনের বেতনের অডিটের জন্য চারটি অখণ্ড অনুপস্থিতির বিবরণ যথা,একটি ইন্সপেক্টরগণের জন্য যাহারা ডিএসপি হিসাবে দায়িত্বরত,একটি ইন্সপেক্টরদের জন্য,একটি সাব-ইন্সপেক্টরদের জন্য এবং একটি সার্জেন্টদের জন্য। বিবরণী এজি’র নিকট পাঠাইবার উদ্দেশ্যে ২৪৩৮ নং ফরমে প্রতি মাসের ১১ তারিখে ডিআইজি কর্তৃক আইজির অফিসে দাখিল করিতে হইবে। ডিআইজি যেন রেঞ্জের জন্য অখণ্ড বিবরণী প্রস্তুত করিতে পারেন সেইহেতু সুপার প্রতিমাসের ৭ তারিখে অনুরূপ বিবরণী তাহার নিকট দাখিল করিবেন। (খ) ডিআইজি’র প্রস্তুত বিবরণীতে রেঞ্জের প্রত্যেক জেলায় ডিএসপি,ইন্সপেক্টর,সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর ক্যাডারে যে অস্থায়ী…