(ক) রিজার্ভ অফিসার বাহিনীতে প্রকৃতপক্ষে কর্মরত রহিয়াছেন এমন প্রত্যেক অফিসারগণের সংখ্যা উল্লেখ করিয়া প্রতি মাসের শেষে একটি বিবরণী সুপারের নিকট দাখিল করিবেন। ভগ্নাংশ মেয়াদ দশমিক পয়েন্টে দেখাইতে হইবে। (খ) যেই সকল অফিসার সাসপেন্ড আছেন,হাসপাতালে অসুস্থ,উচ্চপদে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালনরত, পদোন্নতিপ্রাপ্ত,পদাবনত অথবা পূর্বপদে প্রত্যাবর্তিত এবং যাহারা সংশ্লিষ্ট মাসে যোগদান করিয়াছেন অথবা বাহিনী ত্যাগ করিয়াছেন বিবরণীতে যথাস্থানে তাহাদের নাম ও অফিসারের সংখ্যা,তাহার চাকুরিস্থলের নাম ও তারিখ এবং যতটুকু সময় ক্ষতি হইয়াছে তাহার উল্লেখ থাকিতে হইবে। 1184. (a) The Reserve officer shall submit to…