(ক) ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অথবা ইহার উপরের পদের অফিসাররা ফরম নং ২৪২৮ (টি ও ফরম ১) অথবা (প্রেসিডেন্সী পেমেন্টের ক্ষেত্রে) ফরম নং ২৪৩১ (টি ও ফরম ১-এ)-এ তাহাদের বেতন তুলিবেন। [দেখুন ফাইনান্সিয়াল রুলস-ইহার ৫১ ও ৫৪ বিধি] (খ) যেই অফিসারের বেতন ব্যক্তিগত অডিটসাপেক্ষ এবং মাসিক ৫০০ টাকার কম নহে, তিনি যেই জেলায় কাজ করিতেছেন সেই জেলার সদর দফতরে আংশিক এবং নিম্নোক্ত শর্তসাপেক্ষে রাজধানী সদরে আংশিক তিনি তাহার বেতন তুলিতে পারেন। (১) কোন মাসে ১০০ টাকার কম না হইলে জেলা সদরের ট্রেজারির বাহির হইতে তোলা যাইবে এবং রাজধানীতে সকল টাকা তুলিতে হইলে তাহা ১০০ টাকার অনেক গুণ হইতে হইবে। (২) যে টাকা রাজধানীতে তোলা…