(ক) থানার ওসি’র নিকট হইতে ভ্রমণের খরচ ও পুলিশের হেফাজতে বন্দিদের খাবার এবং আদালতে প্রেরিত চোরাইমাল ও অন্যান্য দ্রব্য বহনের খরচের মাসিক বিল পাইয়া সুপারের অফিসে উক্ত মাসের জন্য একটি মূল বিল ২২৯ নং বিপি ফরমে ডুপ্লিকেটে প্রস্তুত করিতে হইবে এবং জেলা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাইতে হইবে। [দ্রষ্টব্যঃ ৩৩৩ ও ৫৯৮ বিধি] (খ)ম্যাজিস্ট্রেটের নিকট হইতে টাকা পাওয়া গেলে সুপার তাই মাসের বেতনসহ প্রত্যেক থানায় পাঠাইয়া দিবেন। 1181. (a) On receipt from officers in charge of police-stations ¬of monthly bills on account of the travelling expenses and diet of prisoners in police custody and the cost of conveyance…