(ক) হাসপাতালের মোট পথ্য ব্যয়ের,যাহা প্রতিমাসের শেষে নিরূপিত হয়,আংশিক সরকার কর্তৃক নিম্নবর্ণিতরূপে বেতনের কর্তন হইতে পরিশোধ করা হইবে। কোন অর্থ নগদে আদায় করা যাইবে না। [দেখুন ১০৩৩ বিধি] (খ) যেইক্ষেত্রে (১) এএসআই এবং (২) হেড কনস্টেবল ও কনস্টেবলের খরচের পরিমাণ যথাক্রমে তাহাদের নীট বেতনের (অর্থাৎ সকল কর্তনের পর অবশিষ্ট পরিমাণ। (১) অর্ধেক এবং (২) এক-চতুর্থাংশ ছাড়াইয়া যায় সেইক্ষেত্রে বাড়তি খরচের অংশ সরকার পরিশোধ করিবেন এবং এই খরচ “ডিস্ট্রিক্ট একজিকিউটিভ ফোর্স-হসপিটাল চার্জেস ডায়েট অব প্যাশেন্টস”খাতে লেখা হইবে। জি ও নং ৪৩৮৪ পি ১,তারিখ ৯ই মে ১৯৫৭। বিটি ৫১৯-৫৭। পিআরবি ১ম খণ্ড, ১৯৪৩, সিএস নং ২,…