পুলিশ অফিসারের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব হইতেছে অপরাধ দমন ও আইনশৃংখলা সংরক্ষণ করা। বিষয়-সম্পত্তির বিরুদ্ধে অপরাধ হইতেছে একটি বড় রকমের অপরাধ। এই ব্যাপারে পুলিশ প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় প্রকারে সম্পত্তি রক্ষায় ব্যাপকভাবে সাহায্য করিতে পারে। নিয়মিত ও দক্ষ টহলদারীর মাধ্যমে প্রত্যক্ষ সাহায্য এবং খারাপ স্বভাবের লোকদের উপর সতর্ক দৃষ্টি রাখিয়া পরোক্ষ সাহায্য করা যায়। তাই পুলিশ বাহিনীর অন্তর্গত প্রত্যেক ব্যক্তির কর্তব্য অপরাধী স্বভাবের লোকদের সম্পর্কে অবহিত হওয়া এবং তাহাদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর রাখা । ভাষ্য পুলিশের দায়িত্বঃএই প্রবিধানে অপরাধ দমনে এবং আইন-শৃংখলা রক্ষায় পুলিশ অফিসারের…