(ক) ঝাড়ুদারদের বেতন (সার্বক্ষণিক কর্মচারী হউক বা না হউক) পৌনঃপুনিক কন্টিনজেন্ট খরচ হিসাবে গণ্য হওয়া উচিত। দ্রষ্টব্য ও অডিট ম্যানুয়ালের ৪১৭ (১৫) প্যারাগ্রাফ এবং ফাইনান্সিয়াল রুলের ৯ পরিশিষ্ট)। (খ) সুপারগণ উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীতই ঝাড়ুদারদেরকে (খন্ডকালীন অথবা সার্বক্ষণিক)পুলিশ লাইন,থানা,ফাড়ি প্রভৃতি স্থানের কাজে লাগাইতে পারেন,এই শর্তে যে,তাহাদের খরচ বাজেট মজুরীর কন্ট্রাক্ট কন্টিজেন্সি খাত" হইতে মেটানি হইবে এবং বেতন লয়ার সাব-অর্ডিনেট সার্ভিসের সদস্যদের জন্য মঞ্জরীকৃত ন্যনতম হারের অতিরিক্ত হইবে না। (দ্রষ্টব্য ও গভর্ণমেন্ট অর্ডার নং ২১৩৯ তারিখ ২৯শে জুলাই ১৯৫৯ এবং ৩৫৩৮ পি ১, তারিখ…