(ক) অফিস প্রধানগণ চেকের সহিত খাম সংযুক্ত থাকিলেই “সার্ভিস বিয়ারিং” অথবা “অপরিশোধিত"খামের মূল্য পরিশোধের আদেশ দিবেন। খামের উপরে পেমেন্ট গ্রহণকারী পোস্টমাস্টার অথবা ডেপুটি পোস্টমাস্টারের স্বাক্ষরের নিচে চার্জের পরিমাণ উল্লেখ থাকিতে হইবে। (খ)ডাক বিয়ারিং চার্জ পরিশোধের দায়িত্ব হেড ক্লার্কের।পে চেক প্রস্তুতের পুর্বে তিনি সমস্ত খাম পরীক্ষা করিবেন এবং নিশ্চিত হইবেন যে,ডাক পিয়নের দাবির সহিত এইগুলির মিল আছে। (গ)অফিস প্রধান নিশ্চিত হইবেন যে,তিনি পে-চেকে স্বাক্ষর করিবার সময় বিয়ারিং খামগুলি নষ্ট করিয়া ফেলা হইয়াছে এবং তিনি ইহাতে লিখবেন "খামগুলি নস্ট” করা হইল যেন ঐগুলির জন্য আবার চার্জ না করা হয়।…