(ক) সাধারণ পুলিশ পুরস্কারের জন্য ব্যক্তিবিশেষ অথবা সংস্থা কর্তৃক প্রদত্ত অর্থ ১০৫৮ বিধি অনুযায়ী ২৩ পুলিশ বিবিধ’ খাতে জমা করিতে হইবে।এইরূপ পুরস্কার অর্জিত হইলে তাহা পৃথক বিলে তুলিতে হইবে যাহার মধ্যে অন্যান্য পুরস্কারের অর্থ অন্তর্ভুক্ত করা যাইবে না এবং বিলে এই মর্মে সার্টিফিকেট দিতে হইবে যে,এই বিল এবং পূর্ববর্তী বিলে তোলা মোট অর্থ এই উদ্দেশ্যে জমাকৃত অর্থের অতিরিক্ত নহে। (খ) সরকার সুপারকে (খ) দফা অনুযায়ী পুরস্কার অর্জিত না হইলে সেই অর্থ ফেরত দিয়া রাজস্ব হিসাবে জমা করিবার ক্ষমতা দিয়াছেন। ডিআইজি, সিআইডি’র ক্ষমতা (গ) ল’স্যুটের সহিত সংশ্লিষ্ট ফিংগার প্রিন্ট ও ফুট প্রিন্ট বিশেষজ্ঞের কাজের জন্য…