(ক) এক মাসে মঞ্জুরীকৃত সকল পুরস্কার একটি বিলে তুলিতে হইবে। (খ) সুপারের ক্ষমতার বাহিরে যদি অপেক্ষাকৃত বড় অঙ্কের পুরস্কার অনুমোদন ও পরিশোধ করা হয় তাহা হইলে এইরূপ পুরস্কারের কর্তৃপক্ষীয় অনুমোদনের সংখ্যা ও তারিখ অথবা পুলিশ গেজেটের যে প্যারাগ্রাফে সেইগুলি বিজ্ঞাপিত হইয়াছে তাহা বিলে উল্লেখ করিতে হইবে। (গ) পুরস্কারপ্রাপ্ত তথ্য প্রদানকারীর (ইনফর্মার) নাম প্রকাশ অবাঞ্ছিত বিবেচনা করা হইলে সুপারকে তাহার হাতে লেখা সার্টিফিকেট দিতে হইবে যে,পুরস্কার সংশ্লিষ্ট ব্যক্তিকে যথার্থভাবে পরিশোধ করা হইয়াছে যাহার পরিচিতি গোপন রাখা প্রয়োজন এবং তাহা প্রাপকের রসিদের পরিবর্তে একাউন্টেন্ট জেনারেলের নিকট দাখিল…