যেই সকল অফিসার বিভাগীয় অথবা ভাড়া বাড়ি দখল করিয়া আছেন তাহাদের নিকট হইতে ভাড়া আদায়ে নিম্নোক্ত পদ্ধতি গ্রহণ করা যাইবে । (১)প্রত্যেক মাস শেষ হবার পূর্বে সুপার ২২৫ নং বিপি ফরমে ডুপ্লিকেট রেন্ট রোল প্রস্তুত করিবেন এবং মূল কপি ট্রেজারি অফিসারের নিকট পাঠাইবেন। (২)ট্রেজারি অফিসার বিলে কর্তন পরীক্ষা করিয়া দেখিবেন, যদি কোন কর্তন না করা হইয়া থাকে, ঐ পরিমাণ অঙ্ক আদায় করিয়া লইবেন এবং আদায়ের নোট লিখিবার পর তিনি রেন্ট রোল একাউন্টেন্ট জেনারেলের নিকট পাঠাইবেন। তিনি এই মর্মে সত্যায়ন করিবেন যে,পাওনা ঠিকমত একাউন্টে আনা হইয়াছে। অতঃপর রেন্টরোল সুপারের নিকট পাঠাইয়া দেওয়া হইবে। (৩)রেন্ট রোলের…