নিজের পোস্টিং-এর জেলার ভেতরে বা বাহিরে যেখানেই হউক না কেন, প্রত্যেক পুলিশ অফিসার তাহার উর্দ্ধতন পদের অন্য যেকোন পুলিশ অফিসারের আওতাধীন এবং অনুরূপ উর্দ্ধতন অফিসার যেইরূপ নির্দেশ দিবেন তাহা পালন করিতে তিনি বাধ্য। ভাষ্য এই প্রবিধানে পুলিশ বাহিনীর আনুগত্যশীলতার কথা বর্ণিত হইয়াছে। 117. Every police officer whereever he may be, whether within or without the district to which he is posted shall be subordianate to and is bound to carry out any legal order given by any police officer or superior rannk.