(ক) দুইবার বাড়ি ভাড়া প্রতিরোধের উদ্দেশ্যে সুপারের অফিসে ২১৩ নং বিপি ফরমে একটি ভাডা রেজিস্টার রাখিতে হইবে এবং সকল পেমেন্ট তারিখসহ নির্দিষ্ট মাসিক কলামে রেকর্ড করিতে হইবে। উদাহরণস্বরূপ,মে মাসের ভাড়া মে কলামে রেকর্ড করিতে হইবে এবং উক্ত মাসের কলামে নহে যাহার ভাড়া পরিশোধ করা হইয়াছে। (খ) যেই সকল অফিসার ভাড়া বাড়িতে বাস করিতেছেন ২২৪ নং বিপি ফরমে রেন্ট রোল যথাযথভাবে পূরণ করিয়া সুপারের নিকট পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে দাখিল করিবেন। প্রবিধান ১১৭০। পুলিশ দখলের জমি ও ভবনের ভাড়াঃ পুলিশ দখলের জমি ও বাড়ি ভাড়া নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিশোধের জন্য,বাজেট ব্যবস্থা সাপেক্ষে,উপযুক্ত কর্তৃপক্ষের…