যখন সাব-ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদের উপরের কোন পুলিশ অফিসারকে বার্তাবাহক হিসাবে অফিসের আশেপাশে কোন স্থানে কাজে পাঠান হয় যাহা তাহার দায়িত্বের অন্তর্ভুক্ত অথবা তাহার স্বাভাবিক দায়িত্বের বাহিরে আকস্মিকভাবে অফিসে তলব করা হইলে অথবা জরুরী কাজে অফিস হইতে পাঠান হইলে এইক্ষেত্রে সরকারের খাতে খরচ দেখাইতে হইবে। যদি অফিস প্রধান সত্যায়ন করেন যে,এই খরচ ছিল অনিবার্য (দেখুন, অডিট ম্যানুয়ালের ৪১৭ প্যারাগ্রাফের ফুটনোট এবং ফাইনান্সিয়াল রুলস-এর ২-ক বিধি,পরিশিষ্ট (৩)। উক্ত খরচ কন্টিনজেন্ট চার্জ হিসাবে গণ্য হওয়া উচিত,ভ্রমণ ভাতা হিসাবে নহে এই বিধি অনতিবিলম্বে হুলিয়া নিৰ্বাহ অথবা সমন জারি করিবার জন্য পুলিশ…