(ক) জনসেবায় রেললাইন অথবা সড়ক ও রাস্তার প্রহরায় নিয়োজিত দফাদার ও চৌকিদারদের খাদ্য, ভ্রমণ ভাতা, লজিং ভাড়া ও বাতি খরচ “ডিস্ট্রিক্ট চৌকিদার রিওয়ার্ড ফান্ড" হইতে পরিশোধ করিতে হইবে। এই খরচের সংস্থান হইবে পুলিশ বাজেটের “কন্ট্রাক্ট কন্টিজেন্সি” খাত হইতে । (খ)প্রেসিডেন্টের সফর উপলক্ষে প্রহরায় নিয়োজিত চৌকিদার ও দফাদারদের পাওনা নিম্নোক্ত হারে পরিশোধ করা হইবে। (১)তাহারা যতদিন বাড়ির বাহিরে থাকিবেন দিন প্রতি ৮ আনা ; এবং (২) ট্রেনে ভ্রমণকালে প্রকৃত রেলভাড়া এবং ভ্রমণের দূরত্ব যদি ৫ মাইল হয় তবে সড়কপথে ভ্রমণের জন্য দৈনিক ভাতা ৮ আনা। (গ) এই পেমেন্ট আশ্রম দিতে হইবে, যদি তাহা সম্ভব না হয় তাহাদের…