(ক) জেল বিভাগের নিকট হইতে প্রাপ্ত পোশাকের পেমেন্ট ওয়ার্ক বিলের মাধ্যমে করিতে হইবে। জেল বিভাগ ট্রিপলিকেট কপিতে এই সকল ওয়ার্কবিল দাখিল করিবেন। মুল কপিটি নিয়মিত কন্টিনজেন্ট বিলের সহিত সংযুক্ত করিতে হইবে। ডুপ্লিকেট বিল যথাযথভাবে স্বাক্ষর করিয়া অবিলম্বে জেল বিভাগে ফেরত দিতে হইবে, ট্রিপলিকেট কপিটি সুপার রাখিবেন ভবিষ্যৎ রেফারেন্সের জন্য। (খ)পোষাকের জন্য অন্যান্য কন্ট্রাক্টরদের সকল পেমেন্ট সম্পন্ন করিতে হইবে রেমিটেন্স ট্রান্সফার রিসিটের মাধ্যমে। যদি না কন্ট্রাক্টরগণ ব্যক্তিগতভাবে পাওনা গ্রহণে হাজির হন। (গ)পোষাকের বিল পেমেন্ট অর্ডারের জন্য কমিটি রিপোর্ট বুকসহ পেশ করিতে হইবে এবং সংশ্লিষ্ট অফিসার…