(ক)দৈনিক ভাতাসহ সকল প্রহরা চার্জ যাহা কেবল পুলিশের জন্যই বিধেয়, প্রহরাধীন বন্দী মালামাল ইত্যাদির জন্য নহে পুলিশ বিভাগকেই বহন করিতে হইবে এবং জেলা কন্টিনজেন্ট বিলে অডিট ম্যানুয়ালের ৩৭৯ (৩০) প্যারাগ্রাফে বর্ণিত শর্ত মধতাবেক ‘প্রহরা খরচ”এই বিশেষ খাতে খরচ লিখিতে হইবে। টীকাঃ বিশেষ ম্যাসেঞ্জার মারফত মফঃস্বলে জরুরী চিঠিপত্র পাঠাইবার খরচ,যাহাদিগকে চুক্তি হার অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয় না তাহা ভ্রমণ ভাতা হিসাবে সমন্বিত করিতে হইবে প্রহরা চার্জ নহে। (খ)ভ্রমণ ভাতা বিলের ফরমে খরচের বিস্তারিত বিবরণ দেওয়া উচিত— ইহা প্রস্তুত করিতে এবং দাখিল করিতে প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে ১২৩৮ বিধি প্রযোজ্য। ইহা…