(ক)মহকুমায় ব্যয়ের প্রয়োজনীয় আইটেম উল্লেখ করিয়া প্রত্যেক জেলার জন্য কন্টিনজেন্ট বিল প্রস্তুত করিতে হইবে। জেলার বিল সদর দফতরে জমা করা যাবেউপজেলার বিল ট্রেজারি অফিসার কর্তৃক স্বাক্ষরিত হইয়া অবস্থামত জেলা পুলিশ অফিসার অথবা সার্কেল ইন্সপেক্টরের নিকট পাঠাইতে হইবে। (খ)প্রত্যেক রেজিস্টারের পৃথক বার্ষিক সিরিজে বিলগুলিতে নম্বর বসাইতে হইবে। নিয়মিত ও বিশেষ কন্টিজেন্সি বিল প্রত্যেক খাতে পৃথকভাবে তুলিতে হইবে এবং পৃথক বার্ষিক নং দিতে হইবে। (গ)সাব-ভাউচার,যাহা সাধারণতঃ সুপারিন্টেন্ডেন্টের পে-চেক হইয়া থাকে,পিছনের দিকে স্বাক্ষর করিয়া গ্রহণ করিতে হইবে এবং পৃথক ক্রমিক নং থাকিবে না যাহা প্রত্যেক মাসে…