(ক) আন্তঃবিভাগীয় স্টোর সামগ্রী সরবরাহের ক্ষেত্রে ইনভয়েসে অন্তর্ভুক্ত আকস্মিক খরচ সেই খাতে ডেবিট করা উচিত, যেই খাতে স্টোর সামগ্রীর মূল্য ডেবিট করা হইয়াছে। (খ) প্রাইভেট কোম্পানী হইতে স্টোর সামগ্রী ক্রয় করা হইলে সরবরাহকারী কোম্পানী যেই আকস্মিক খরচ নির্বাহ করেন এবং ইনভয়েসে অন্তর্ভুক্ত হয় তাহা সেই খাতে দেখাইতে হইবে,যেই খাতে স্টোরসামগ্রীর মূল্য ডেবিট করা হইয়াছে। (গ)আন্তঃবিভাগীয় সরবরাহ এবং প্রাইভেট কোম্পানী হইতে ক্রীত স্টোর সামগ্রীর ক্ষেত্রে আকস্মিক খরচ (অর্থাৎ রেলভাড়া অপরিশোধিত এবং সরবরাহকারী অফিসার কর্তৃক ইনভয়েসে অন্তর্ভুক্ত কুলি ভাড়া ইত্যাদি) যাহা স্টোর সামগ্রীর আদেশদানকারী কর্তৃক…