প্রত্যেক প্রকারের সম্ভাব্য খরচ যথা চুক্তি নিয়মিত ও বিশেষ জেলা ভাউচারে তুলিতে হইবে এবং চুক্তিভিত্তিক সম্ভাব্য খরচের হিসাব নিয়মিত অথবা বিশেষ খরচ বিলে অন্তর্ভুক্ত করা যাইতে পারে না।কিন্তু কোন ডিসবার্সিং অফিসার যদি ভুলবশতঃ তাহা করিয়া ফেলেন একাউন্টেন্ট জেনারেল এই বিল চুক্তি মঞ্জুরীতে খরচ হিসাবে দেখাইবেন এবং সংশ্লিষ্ট ডিসবার্সিং অফিসারকে তাহা জানাইবেন। ডিসবার্সিং অফিসার উক্ত অংকের চুক্তি সম্ভাব্য খরচ রেজিস্টারে মোট খরচের সহিত যোগ করিবেন এবং পরবর্তী বিলে সঠিক যোগাযোগ দেখাইবেন। যদি ডিসবার্সিং অফিসার নিজেই উক্ত ভুল চিহ্নিত করিতে পারেন তিনি তাহা এজি-জে জানাইবেন এবং তাহার রেজিস্টার সংশোধন করিয়া…