বিশেষ সম্ভাব্য খরচ (স্পেশাল কন্টিজেন্সি) হইতেছে যাহা নিয়ন্ত্রণকারী অফিসার অথবা সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত নির্বাহ করা যাইবে না।সাধারণতঃ পদ্ধতিতেই এই খরচের বাজেট করিতে হইবে এবং বাজেট ব্যবস্থার মধ্যেই প্রতি আইটেমে ১০০০ টাকা পর্যন্ত খরচ করিতে দেওয়ার ক্ষমতা আইজি’র আছে। এখানে “প্রতিটি আইটেম”বলিতে একটি দ্রব্য বা একই ধরনের কিছু দ্রব্য যাহা একই সময়ে ক্রয় করা হইয়াছে। কিন্তু স্টোরের ক্ষেত্রে একটি অর্ডারের বিভিন্ন ধরনের অনেক দ্রব্য ক্রয় করা আবশ্যক,এক আদেশে কেন সকল দ্রব্য একই সময়ে ক্ৰয় বলিয়া গণ্য করা উচিত এবং মোট খরচ যদি ১০০০ টাকা ছাড়াইয়া যায় তবে এইরূপ খরচের জন্য সরকারের পূর্ব অনুমোদন…