(ক) আইজি তাহার অধঃস্তন অফিসগুলির জন্য একাউন্টেন্ট জেনারেলের পরামর্শমত নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত স্থায়ী অগ্রিম মঞ্জুরী মঞ্জুর করিতে পারেন। টীকাঃ দ্রষ্টব্যঃ ফাইনান্সিয়াল রুলের ২৮ বিধি এবং অডিট ম্যানুয়ালের ৪৮৮ প্যারা । (খ)দায়িত্ব হস্তান্তরকালে এবং প্রত্যেক বৎসর ১৫ই এপ্রিল যেই সকল অফিসার নিয়মিত অগ্রিম লইবেন তাহাদের প্রত্যেককে তাহার প্রাপ্য এবং গৃহীত পরিমাণ উল্লেখ করিয়া প্রাপ্তি স্বীকারপত্র পাঠাইতে হইবে। টীকাঃ নিয়মিত অগ্রিম পূরণ সম্পর্কে ফাইনান্সিয়াল রুলের ৫৯ এসআর দ্রষ্টব্য। 1151. (a) The Inspector-General may sanction a permanent advance for offices subordinate to him up to the amount…