(ক)সকল ডিসবারসিং অফিসার “অফিসারদের বেতন”এবং “সংস্থাপন খরচ”বাদে ট্রেজারি হইতে সকল খাতের খরচ বাবদ যেই অর্থ তুলিয়াছে তাহার বি ফরমে (২৬০৫ নং ফরমে) হিসাবের বিবরণী তাহারা প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ইন্সপেক্টর জেনারেলের নিকট দাখিল করিবেন। বিবরণীতে প্রত্যেক এন্ট্রির ট্রেজারি ভাউচারের নং ও তারিখ দিতে হইবে, সেই সঙ্গে ‘এ ফরমে’(ফরমে নং ২৬০৪) বিলের উদ্ধৃতাংশও থাকিতে হইবে। ডিসবারসিং অফিসারগণ যে পদ্ধতি অনুসরণ করিবেন (১)উপরোক্ত শ্রেণীর খরচের বিল প্রস্তুতকালে হিসাবের পূর্ণ শ্রেণীবিভাগ বিলে এবং বিলের উদ্ধৃতাংশে এন্ট্রি করিতে হইবে যাহা পরিশোধের জন্য ট্রেজারিতে দাখিলের সময় বিলের সহিত সংযুক্ত করিতে হইবে।…