নিম্নবর্ণিত ব্যয়ের উপখাত অনুযায়ী বাজেট প্রণয়নে নিম্নোক্ত নির্দেশ অনসুরন করিতে হইবেঃ বেতনঃ বেতন,সংস্থাপন ও নির্দিষ্ট ভাতার ব্যয় নির্ধারিত মঞ্জুরী অনুযায়ী সংস্থান করিতে হইবে।কনস্টেবলদের বেতন সংস্থানের হিসাব করিতে গিয়া অনুমোদিত সার্ভিসসহ সংখ্যা ;যেমন (১) তিন বৎসরের বেশি নহে ২০ টাকা,(২) ৩ বৎসরের বেশি কিন্তু ৭ বৎসরের বেশি নহে ২১ টাকা,(৩) ৭ বৎসরের বেশি কিন্তু ১০ বৎসরের বেশি নহে ২২ টাকা,(৪) ১০ বৎসরের বেশি কিন্তু ১৭ বৎসরের বেশি নহে ২৩ টাকা, এবং(৫) ১৭ বৎসরের বেশি হইলে ২৪ টাকা সতর্কতার সহিত নির্ধারণ করিতে হইবে এবং বাজেটের সঠিক এন্ট্রির পাশে নোট করিতে হইবে এবং সেইভাবে যেই পরিমাণ বরাদ্দ আছে…