(ক) ফাইন্যান্সিয়াল রুলস-এর ১১ পরিচ্ছেদে বাজেট সংক্রান্ত বিধি অধ্যয়ন ও অনুশীলন করিতে হইবে। সুপারগণ বাজেট প্রণয়নে (বেঙ্গল ফরম নং ৫-৩১৭) ব্যক্তিগতভাবে যত্ন লইবেন ও মনোযোগ দিবেন এবং এই কাজ হেডক্লার্কদের হাতে ছাড়িয়া দিবেন না।বাজেট এমনভাবে দাখিল করিতে হইবে যেন তাহা প্রত্যেক বৎসর ১ লা আগস্ট ইন্সপেক্টর জেনারেলের নিকট পৌছায়। (খ)বাজেটে এমন বর্ধিত সংস্থাপন অথবা এমন কোন খরচের প্রস্তাব দেওয়া যাইবে না যেইজন্য উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। সকল অস্বাভাবিক অথবা নূতন পরিসংখ্যান পুরাপুরি ব্যাখ্যা করিয়া দিতে হইবে অন্যথায় তাহা গ্রহণীয় হইতে পারে না।যদি উল্লেখযোগ্য পরিমাণ নূতন খরচের প্রস্তাব করা…