(ক) নিমোক্ত অফিসারগণ নিম্নবর্ণিত পরিমাণ সিকিউরিটি দিবেন। (১) রেঞ্জ ডিআইজির অফিসে কর্মরত হেডক্লার্ক ও একাউন্টেন্ট বাদে সকল হেডক্লার্ক ও একাউন্টেন্ট ৫০০ টাকা। (২) রেঞ্জ ডিআইজি অফিসের হেডক্লার্ক ও একাউন্টেন্ট, কোর্ট অফিসের ভারপ্রাপ্ত সকল সাব-ইন্সপেক্টর এবং কোর্ট ইন্সপেক্টর ৩০০ টাকা। টীকাঃ (১)যেই সকল একাউন্টেন্ট ক্যাশ তত্ত্বাবধান করেন না তাহাদিগকে নগদ জামানত দিবার প্রয়োজন নাই কিন্তু ২১৯ নং বিপি ফরমে ২৫০ টাকার দুইটি সিকিউরিটি বন্ড সম্পাদন করিতে হইবে। (২) দ্রষ্টব্যঃ ধারা ৪০, টীকা ৩,ফাইনান্সিয়াল রুলস। (৩)যেই সকল কেরানীর নাম অনুমোদিত কেরানীর তালিকায় স্থান পাইয়াছে তাহারা একাউন্টেন্ট হইবার…