(ক)পুলিশ অফিসারের একাউন্ট একাউন্টেন্ট জেনারেলের অডিট টীম সময়ান্তরে পরীক্ষা করিবেন। (খ)এই পরীক্ষার উদ্দেশ্য হইতেছে অফিস প্রধানকে তাহার উপর অর্পিত আর্থিক লেনদেনের নিয়ম ও নিয়ন্ত্রণের সুষ্ঠু পদ্ধতি বজায় রাখিবার দায়িত্ব পালনে সাহায্য করা। ইহার উদ্দেশ্য এই নহে যে,ঘন ঘন পরীক্ষা ও তত্ত্বাবধানের দায়িত্ব হইতে তাহার অব্যাহতি পাওয়া উচিত। তাহার একাউন্টের পূর্ণ দায়িত্ব তাহার উপরেই বর্তাইবে । অডিট টীম তাহাদের নির্দেশ সত্ত্বেও একাউন্টে কোন নিয়ম দেখিতে পাইলে সেইজন্য তাহারা দায়ী হইবেন না। তাহারা কেবল অফিস প্রধানকে তাহার দায়িত্ব পালনের সর্বোত্তম উপায় অবলম্বনের পরামর্শ দিবেন। (গ)অপ্রয়োজনীয় যোগাযোগ…