(ক)২১৫নং বিপি ফরমে দৈনিক ক্যাশ বহি রাখিতে হইবে। (খ) ক্যাশ বহিতে এন্ট্রি করিবার সময় নিম্নোক্ত নির্দেশ মানিয়া চলিতে হইবে। (১)এন্ট্রিগুলি সংক্ষিপ্ত হইতে হইবে, যেহেতু ইহা কেবল হাতের ক্যাশ পরখ করিবার লক্ষ্যেই করা হয়। (২)গেজেটেড অফিসারদের বেতন ও ভাতা (ভ্রমণভাতাসহ) ব্যতীত সকল গৃহীত ও পরিশোধিত অংকের পরিমাণ দেখাইতে হইবে। (৩)প্রত্যেক খাতের হাতে থাকা অর্থ এবং প্রতিদিনের অপরিশোধিত এডভান্স অর্থের বিস্তারিত বিবরণ নিচে ব্যালেন্স-এর স্থানে লিখতে হইবে ।অপরিশোধিত অংশের প্রতিটি রিসিট চেকের কেবল নং ও তারিখ এবং অপরিশোধিত অর্থের পরিমাণ দেখাইতে হইবে। প্রতিটি আইটেমের পার্শ্বে লাল কালিতে উল্লেখ করিতে হইবে উক্ত…