(ক) যত অল্পই হউক, কোন পরিমাণ অর্থ কোন একাউন্টে ৩৯ ও ৫০ নং ফরমে ডুপ্লিকেট পে অথবা রিসিট চেকের প্রামাণিকতা ব্যতীত পরিশোধ অথবা গ্রহণ করা যাইবে না এবং কোন অবস্থাতেই হস্ত লিখিত ফরম ব্যবহার করা যাইবে না। কিন্তু যখন অর্থ ট্রেজারিতে পাঠান অথবা গ্রহণ করা হয় অথবা যখন প্রকৃত প্রাপক উপস্থিত থাকে এবং সুপারের অফিসে পরিশোধ করা হয় অথবা যখন তাহার প্রাপ্য অর্থ ডাক মারফত প্রেরণ করা হয় এবং ডুপ্লিকেট রিসিটের প্রয়োজন হয় না সেইক্ষেত্রে পে ও রিসিট চেক ডুপ্লিকেটে লিখিতে হইবে না। মূল ফরম লাইন টানিয়া মুছিয়া ফেলিতে হইবে। (খ)এক সময়ে কেবলমাত্র এক প্রকারের একটি চেকবহি ব্যবহার করিতে হইবে। প্রত্যেক প্রকারের সকল…