(ক)সুপারিন্টেন্ডেন্ট সরকারী হিসাবে তাহার হাতে আসা সকল রকম অর্থ সরকারী ট্রেজারীতে জমা দিবেন। তাহারা এইরূপ অর্থ তাহাদের হাতে রাখিবেন না যাহা অথবা তাহাদের নিকট আমানত রাখা হইয়াছে অথবা জনকল্যাণে তাহাদের নিকট অর্পিত হইয়াছে। (খ)সকল প্রাপ্ত অর্থ কাটছাট ব্যতীত ট্রেজারিতে জমা দিতে হইবে এবং পুরাপুরি একাউন্টে জমা করিতে হইবে;এবং যেকোন খরচ ট্রেজারি হইতে তোলা অর্থ হইতে মিটাইতে হইবে এবং সেইটাও একাউন্টে লিখিতে হইবে। প্রাপ্ত অর্থ হইতে খরচ বাদ দিয়া জমা করিবার অনুমতি নাই। কোন অফিসার স্থানীয়ভাবে আদায়কৃত অর্থ চলতি খরচের জন্য বরাদ্দ করিবেন না। (গ)যখন কোন অর্থ রাজস্বে জমা করিবার উদ্দেশ্যে ট্রেজারিতে পাঠান হয়…