(ক)হেডক্লার্ক ক্যাশ সিন্দুকের দায়িত্বে থাকিবেন।সকল হিসাব বিধির আওতায় তিনিই ক্যাশিয়ারের দায়িত্ব পালন করিবেন। ব্যতিক্রমঃ ঢাকা, বাকেরগঞ্জ ও ময়মনসিংহে ১১৩৩ বিধির শর্ত সাপেক্ষে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করিবেন সিনিয়র একাউন্টেন্ট। (খ)সিন্দুক বধিয়া রাখিতে হইবে অথবা ট্রেজারিতে গার্ডের প্রহরায় নিরাপদ স্থানে রাখতে হইবে। (গ)অবিলিকৃত অর্থ অথবা অন্য কোন বেশি পরিমাণ অর্থ অফিসের সিন্দুকে রাখা সম্ভব না হইলে উক্ত অর্থ একটি পৃথক সীল করা ব্যাগে ট্রেজারিতে রাখতে হবে। ইহার সহিত অর্থের পরিমাণ উল্লেখ করিয়া স্লিপ সংযুক্ত করিতে হইবে। ট্রেজারীর ও পুলিশ অফিসার যিনি ব্যাগ ট্রেজারিতে পৌছাইয়া দিয়াছেন তাদের…