(ক)সকল হিসাবপত্র পুরাপুরি একাউন্টেন্টের দায়িত্বে থাকিবে। সকল বিলের মূল ও নকল তিনি প্রস্তুত করিবেন এবং স্বাক্ষর দিবেন এবং সুপারিন্টেন্ডেন্ট অথবা তাহার অনুমোদিত গেজেটেড অফিসার কর্তৃক স্বাক্ষরিত হইবার পূর্বে হেডক্লার্ক সেইগুলি পরীক্ষা করিবেন এবং স্বাক্ষর দিবেন। (খ)যেহেতু ক্লার্কগণ সকল ক্যাশ লেনদেনসহ তাহাদের সকল কাজের অব্যাহত দায়িত্বে থাকেন। সুতরাং তাহারা নৈমিত্তিক ছুটিতে অনুপস্থিত থাকিলে ফিরিয়া আসিয়াই তাহাদের ছুটির দিন হইতে সকল হিসাবপত্র পরীক্ষা করিবেন এবং তাদের অনুপস্থিতিতে লিখিত পে ও রিসিট চেক এবং পরিশোধিত বিলে স্বাক্ষর করিবেন। ব্যতিক্রম ঢাকা,বাকেরগঞ্জ ও ময়মনসিংহে একাউন্টেন্টের দায়িত্ব…