অর্থ গ্রহণ, রক্ষণ ও বন্টনের প্রামাণিক বিধি এবং হিসাবরক্ষণের বিধি সিভিল একাউন্ট কোড,অডিট ম্যানুয়াল ও ফাইনান্সিয়াল রুলস-এ বিধূত রহিয়াছে।বেতন,ভাতা ও ছুটি-সংক্রান্ত বিধি রহিয়াছে ফান্ডামেন্টাল এন্ড সাবসিডিয়ারি,রুলস ও সার্ভিস রুলস-এর এবং পেনশন সম্পর্কিত বিধি রহিয়াছে সিভিল সার্ভিস রেগুলেশন্স-এ।সকল সুপারিন্টেন্ডেন্ট,এ্যাসিস্ট্যান্ট ও ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট, হেডক্লার্ক,একাউন্টেন্ট এবং রিজার্ভ অফিসারকে বিভাগের সহিত প্রাসঙ্গিক বিধিসমূহের সহিত পরিচিত হওয়া উচিত। এই সকল বইয়ের মোকাবিলায় পুলিশ প্রবিধানের বিধির কোন প্রামাণিকতা নাই। সুতরাং উক্ত সকল বইয়ে বর্ণিত বিধি উপেক্ষা করিয়া কোন চিঠিপত্রে…