(ক) হাইকোর্টস জেনারেল রুলস এণ্ড সার্কুলার অর্ডারস (ক্রিমিনাল)-এর তৃতীয় পরিচ্ছেছদের ৫৮(ক) বিধি মোতাবেক দায়রা জজগণ তাহাদের আদালতের মামলাসমূহের রেকর্ড ম্যাজিস্ট্রেট ও সুপারিন্টেন্ডেন্টদের দেখাইয়া দিতে পারেন। (খ) একই বিধি অনুযায়ী দায়রা আদালতের রেকর্ড হইতে কপি তৈয়ার করা যায়।এইরূপ কপির প্রয়োজন হইলে সুপার জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দরখাস্ত করিবেন এবং জজের প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট বিষয় ব্যতীত অন্য যেকোন কাগজপত্র কপি করিবার জন্য একজন কেরানী অথবা অফিসার নিয়োগ করিবেন।আদালত যদি অন্য জেলায় হয়। তবে অনুরোধক্রমে সেই জেলার সুপার একজন কেরানী অথবা অফিসার নিয়োগ করিবেন। 1129. (a) Under rule 58(a)…