(ক) ডাকাত, প্রতারক, সিদকাটা চোর,মুদ্রাজাকারী অথবা জালিয়াতের মত গ্যাং অপরাধীদের প্রত্যেকের জন্য সুপার গ্যাং রেজিষ্টার ফাইল রাখবেন। এইরূপ প্রত্যেক ফাইলে থাকিবেঃ (১) গ্যাং ও গ্যাং নেতার ইতিহাস, দেখিতে হইবে কিভাবে গ্যাং-এর উৎপত্তি হইল,অন্য গ্যাং-এর সহিত ইহার সম্পর্ক, সদস্যদের জটলার স্থান, গ্রহণকারী ও সমর্থকদের নাম এবং সদস্যদের মধ্যে সম্পর্ক ;এবং (২) ২১২ নং বিপি ফরমের একটি চার্টে প্রত্যেক মামলার এন্ট্রিতে নামের পাশে কোন সদ্য অভিযুক্ত হইলে তাহা লিখিতে হইবে S. C. A. অথবা D অক্ষর দিয়া বুঝাইতে হইবে যে,সন্দেহজনক,সাজাপ্রাপ্ত, খালাসপ্রাপ্ত অথবা মুক্ত। যদি কোন সদস্য ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট, ১৯২৪ (VI…