গ্যাং কেসের নামকরণ প্রধান সাক্ষীর যদি থাকে নামে করিতে হইবে,যদি না থাকে তাহা হইলে গ্যাং-এর প্রধান নেতার নামে নামকরণ করিতে হইবে। গ্যাংটি পরিচিত একটি গোটা বর্ণসম্প্রদায় লইয়া গঠিত হইলে এই বর্ণসম্প্রদায়ের নাম ব্রাকেটে যোগ করিতে হইবে। সিআইডি কর্তৃক চুড়ান্ত রিপোর্ট পাইবার পর প্রত্যেক মামলায় ধারাবাহিক নম্বর দেওয়া হবে এবং জেলার নামের পাশে নম্বর থাকিবে যেমন “বনওয়ারি দুসাদ (চোকাই দুসাদ), গ্যাং কেস নং ১০, রাজশাহী। সকল চিঠিপত্র নোট ও রিপোর্ট এই পদ্ধতিতে গ্যাং কেসের উল্লেখ করিতে হইবে। 1127. Gang cases shall be named after the chief approver, if there be one, and if there is not, after the principal…