(ক) অপরাধী গ্যাং অথবা ব্যক্তি যাহাদের তৎপরতা একটি জেলার বাহিরেও প্রসারিত হইয়াছে তাহাদের সম্পর্কে অপরাধীর ইতিহাস লিখিতে হইবে। নিম্নোক্ত ব্যতিক্রম ব্যতীত কেবল স্থানীয় গ্যাং ও অপরাধীদের ইতিহাস লিখিবার প্রয়োজন নাই। (১) বিষপ্রয়োগ ; (২) নোট জালিয়াতি ; (৩) প্রতারণা; (৪) পেশাগত মুদ্ৰাজাল ; (খ) অপরাধীর ইতিহাস ২১১ নং বিপি ফরমে মামলার চূড়ান্ত বিশেষ রিপোর্টসহ ডিআইজি, সিআইডি’র নিকট দাখিল করিতে হইবে। ইতিহাস টাইপ করিয়া সুপার তাহার অফিসে এবং সেই সকল থানায় ইহার কপি রাখিবেন যেইখানে অপরাধীরা বাস করে। (গ) একই মামলায় কতিপয় ব্যক্তি জড়িত,এইরূপ ক্ষেত্রে একত্রে তাদের ইতিহাস দাখিল করিতে হইলে কেবল গ্যাং-এর…