(ক) বিশেষ ডায়েরী ও বিশেষ রিপোর্ট গভীরভাবে পর্যালোচনার পর প্রত্যেক বৎসর ও প্রত্যেক জেলায় ডাকাতি,ডাকাতি করিবার প্রচেষ্টা,ডাকাতির উদ্দেশ্যে জটলা এবং ডাকাতি করিবার ষড়যন্ত্রের সকল সত্য মামলার সংক্ষিপ্ত ইতিহাস লিখিতে এবং ছাপাইতে হইবে। (খ)তাহা হইতে হইবে নিম্নোক্ত শিডিউল ফরমে,বর্ণনায় নহেঃ (১)বিশেষ রিপোর্ট নং এবং বৎসর থানাসহ মামলা নং এবং তারিখ; (২) ঘটনার তারিখ; (৩) ঘটনার স্থান এবং অভিযোগকারীর নামসহ তথ্য প্রদানকারীর নহে) থানা হইতে দূরত্ব ও দিক নির্দেশ; (৪) ধারা (ইহাতে ডাকাতির চেষ্টা, প্রস্তুতি, জটলা অথবা মারাত্মক অবস্থা) দেখান হইবে ; (৫) কার্যসাধন প্রণালী অর্থাৎ প্রবেশ করিবার কৌশলে,বহনকৃত…